কাপ্তান বাজারের আগুন , ১ জনের মরদেহ উদ্ধার

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » কাপ্তান বাজারের আগুন , ১ জনের মরদেহ উদ্ধার

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কাপ্তান বাজার কসাইপট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ইয়াসিন (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শনিবার (৮ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটে আগুন লাগে সেখানে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে ডাম্পিংয়ের সময় একজনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি পাইকারি দোকানে কর্মরত ছিলেন।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৮ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১