কাবুলের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮০

প্রচ্ছদ » Uncategorized » কাবুলের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮০

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :আফগানিস্তানে একটি গাড়ি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার সকালের এই ঘটনায় কমপক্ষে ৩৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসির খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।

দেশটির রাজধানী কাবুলে প্রেসিডেন্টের বাসভবনের কাছে জার্মান দূতাবাসের প্রবেশ মুখে এই বিস্ফোরণের পরে জানবাক স্কয়ার এলাকা থেকে কালো ধোঁয়ার মেঘ উঠতে দেখা গেছে। ভারতীয় দূতাবাস থেকে কয়েকশত মিটার দূরে ওই বিস্ফোরণে বহু ঘরবাড়ির দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে হামলার দায় এখনও কেউ স্বীকার না করলেও ধারনা করা হচ্ছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বা তালেবানরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ জানিয়েছেন, জার্মান দূতবাসের কাছে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে ওই এলাকায় আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দূতাবাস ও দপ্তরও রয়েছে।

গত মার্চে কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে একটি সামরিক হাসপাতালে চিকিৎসকের ছদ্মবেশ ধরে আসা বন্দুকধারীদের হামলায় ৪৯ জন নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১