কামরাঙ্গীরচরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রচ্ছদ » খেলা » কামরাঙ্গীরচরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

madarপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের এক পর্যায়ে স্ত্রী পিয়ারা বেগম (৩৩) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী সোহরাব হোসেন।

আজ (রোববার) সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা মুমূর্ষ অবস্থায় পিয়ারা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পিয়ারার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাটি গ্রামে। তিনি পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের রনি মার্কেটের পিছনে আলোর স্কুল সংলগ্ন ১ নং গলিতে থাকতেন।

নিহতের ছেলে শফিকুল ইসলাম হাওলাদার জানান, সকালে মা-বাবা ঝগড়া করছিলেন। এর এক পর্যায়ে বাবা ধরালো বটি দিয়ে মায়ের গলা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। পরে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনলে সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনা কামরাঙ্গীরচর থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০