কারওয়ান বাজারে হঠাৎ প্রাইভেটকারে আগুন

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » কারওয়ান বাজারে হঠাৎ প্রাইভেটকারে আগুন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজার মোড়ে একটি প্রাইভেটকারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. বাবুল মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারওয়ান বাজার মোড়ে সোনারগাঁও হোটেলের সামনে একটি প্রাইভেটকারে যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নির্বাপন করা সম্ভব হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মিজানুর রহমান জানান, ঢাকা মেট্রো গ-২৬৮০১৭ নম্বরের একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় জিডি করেছে গাড়ির মালিক রুমানা শারমিন। তিনি নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। রুমানা শারমিন পুলিশকে জানিয়েছেন গাড়িটিতে আগে থেকেই যান্ত্রিক ত্রুটি ছিল।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৫ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১