কারণ ছাড়াই বাড়ছে ৩ কোম্পানির শেয়ারের দাম
প্রচ্ছদ » Uncategorized » কারণ ছাড়াই বাড়ছে ৩ কোম্পানির শেয়ারের দাম
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স এবং জেএমআই সিরিঞ্জ, এর অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানিগুলোর কর্তৃপক্ষরা এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর কাছে শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বিশ্লেষণে দেখা যায়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স গত ৯ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৮ টাকা৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৯ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে।
সানলাইফ ইন্স্যুরেন্স গত ২ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ২৬ টাকা থেকে বেড়ে সর্বশেষ ২৬ টাকা ৫০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
জেএমআই সিরিঞ্জ গত ৫ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ২৪৭ টাকা থেকে বেড়ে সর্বশেষ ২৫৫ টাকা৬০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
আর শেয়ারগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।








