কারণ ছাড়াই দাম বাড়ছে অলটেক্স ইন্ডাস্ট্রিজের
প্রচ্ছদ » Breaking News || সারাদেশ » কারণ ছাড়াই দাম বাড়ছে অলটেক্স ইন্ডাস্ট্রিজের
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বিশ্লেষণে দেখা যায়, গত ২ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৩ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৬ টাকা ১০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।








