কারিগরির বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত

প্রচ্ছদ » Uncategorized » কারিগরির বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: কারিগরি শিক্ষাবোর্ডের অধীন এইচএসসির (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা-১ (নতুন ও পুরোনো পাঠ্যসূচি) এর পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার বিকেলে এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

আজ রোববার (৬ নভেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সুলতান হোসেন স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২ সনের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা-১ নতুন ও পুরাতন সিলেবাসের (বিষয় কোড: ২১৮১১ ও ১৮১১) পরীক্ষা অনিবার্য কারণ বশতঃ স্থগিত করা হলো। স্থগিতকৃত বিষয়ের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ঢাকা পোস্টকে বলেন, আমাদের একাদশ শ্রেণিতে এ বছর নতুন সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিন্তু ভুল করে পুরাতন সিলেবাসে প্রশ্ন ছাপা হয়ে গেছে। আগামী দুই- এক দিনের মধ্যেই আবার নতুন প্রশ্নপত্র তৈরি করে তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ৬ নভেম্বর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১