কাল আশুগঞ্জ পাওয়ার স্টেশনের লেনদেন বন্ধ
প্রচ্ছদ » Uncategorized » কাল আশুগঞ্জ পাওয়ার স্টেশনের লেনদেন বন্ধপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের ইউনিট লেনদেন আগামীকাল ৪ জানুয়ারি, সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বন্ডটির ইউনিট স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে বন্ডের লেনদেন শেষ হবে আজ।
রেকর্ড ডেটের পর আগামী ৫ জানুয়ারি , মঙ্গলবার থেকে বন্ডটির ইউনিট লেনদেন চালু হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ জানুয়ারী ৩, ২০২১ ।








