কাল লেনদেন বন্ধ থাকবে ২ কোম্পানির
প্রচ্ছদ » Uncategorized » কাল লেনদেন বন্ধ থাকবে ২ কোম্পানিরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ২ ডিসেম্বর, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক ও শমরিতা হসপিটাল লিমিটেড।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিগুলোর লেনদেন শেষ হবে আজ।
রেকর্ড ডেটের পর আগামী ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০১ ডিসেম্বর , ২০২০।








