কাল লেনদেন বন্ধ নর্দার্ণ ইন্স্যুরেন্সের
প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও || সেরা সংবাদ » কাল লেনদেন বন্ধ নর্দার্ণ ইন্স্যুরেন্সের
পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ২৩ জুন, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ।
রেকর্ড ডেটের পর আগামী ২৪ জুন, বৃহস্পতিবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ জুন , ২০২১।








