পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ১৫ ডিসেম্বর, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- আলহাজ্ব টেক্সটাইল, অ্যাপোলো ইস্পাত ও ইস্টার্ন কেবলস লিমিটেড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর, রোববার।
অন্যদিকে আলহাজ্ব টেক্সটাইল জেড ক্যাটাগরির হওয়ায় কোম্পানিটির স্পটে লেনদেন শেষ হবে ২০ ডিসেম্বর। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর, সোমবার।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৪ ডিসেম্বর , ২০২০।








