কাল স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি
প্রচ্ছদ » Uncategorized » কাল স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানিপুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি এনসিসি ব্যাংক ও বঙ্গজ লিমিটেড আগামীকাল সোমবার স্পট মার্কেটে যাচ্ছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২৩ ডিসেম্বর, বুধবার এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও বঙ্গজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ২১ ও ২২ ডিসেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২৩ ডিসেম্বর, বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ২টি।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২০ ডিসেম্বর , ২০২০।








