পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি আগামীকাল ২০ নভেম্বর , মঙ্গলবার স্পট মার্কেট যাচ্ছে। লেনদেন চলবে ২২ নভেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম টেক্সটাইল, এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, ফু-ওয়াং সিরামিক, আমান ফিড, ফ্যামিলি টেক্স, শমরিতা হসপিটাল, মেট্রো স্পিনিং, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, শাশা ডেনিম ও সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড।
কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর, রোববার।
আর রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর লেনদেন স্থগিত রাখবে।








