spotপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আগামী কাল বুধবার স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। এগুলো হলো: বিএসআরএস স্টিল, বিএসআরএম লিমিটেড, জেএমআই সিরিঞ্জ এবং নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ২৭ অক্টোবর, রোববার বিএসআরএস স্টিল, বিএসআরএম লিমিটেড, জেএমআই সিরিঞ্জের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ২৩ ও ২৪ অক্টোবর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন।

এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২৭ অক্টোবর, রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

অন্যদিকে, আগামী ৫ নভেম্বর, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের নয় কার্যদিবস অর্থাৎ ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানি শেয়ার লেনদেন।

এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ৫ নভেম্বর, লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০