পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ১০ কোম্পানির শেয়ার লেনদেন কাল চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানাযায় আগামীকাল বুধবার এসব কোম্পানির লেনদেন চালু হবে।
কোম্পানি গুলো হলো: এমটিবি, কে অ্যান্ড কিউ, জেনেক্স ইনফোসিস, সাফকো স্পিনিং, নূরানী ডাইং, এমজেএল বিডি, ম্যারিকো, জিলবাংলা সুগার, রেনউইক এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস লিমিটেড।
সূত্র মতে, আজ ১৭ নভেম্বর, মঙ্গলবার এসব কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখে কোম্পানিগুলো।
এদিকে, আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৭ নবেম্বর , ২০২০।








