কাল ২ কোম্পানির লেনদেন চালু
প্রচ্ছদ » Uncategorized » কাল ২ কোম্পানির লেনদেন চালুপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির লেনদেন চালু হবে আগামীকাল ৯ ডিসেম্বর, বুধবার থেকে। কোম্পানি গুলো হচ্ছে- এনভয় টেক্সটাইলস লিমিটেড এবং ফরচুন সুজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, রেকর্ড ডেটের কারণে আজ মঙ্গলবার কোম্পানি গুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/৮ ডিসেম্বর , ২০২০।








