কাল ২ কোম্পানির লেনদেন বন্ধ
প্রচ্ছদ » Uncategorized » কাল ২ কোম্পানির লেনদেন বন্ধপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ২ কোম্পানি বৃহস্পতিবার লেনদেন বন্ধ রাখবে । এগুলো হলো: বিডি ল্যাম্পস এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামীকাল ১২ নভেম্বর, বৃহস্পতিবার এসব কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
এদিকে, আগামী রোববার (১৫ নভেম্বর), এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১১ নবেম্বর , ২০২০।








