কাশেম টেক্সটাইলের পরিচালকদের জরিমানা
প্রচ্ছদ » Uncategorized » কাশেম টেক্সটাইলের পরিচালকদের জরিমানা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: তিন বছরের আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় কাশেম টেক্সটাইল লিমিটেডের পরিচালকদের জরিমানা করা হয়েছে। স্বতন্ত্র পরিচালক বাদে কোম্পানির সকল পরিচালকদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (০৭ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সভায় কাশেম টেক্সটাইল মিলস লিমিটেড কর্তৃক কোম্পানির ৩০ সেপ্টেম্বর ২০১৫, ২০১৬ এবং ২০১৭ এর নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০১৬ ও ২০১৭ এবং ২০১৯ সালের ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন এবং ৩০ জুন ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালের ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে রুলস ১৯৮৭ এবং নোটিফিকেশন আন্ডার সেকশন ২সিসি অব দা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অডিনেন্স ১৯৬৯ ভঙ্গ করেছে।
উক্ত আইন লঙ্ঘনের জন্য কমিশন আজকের সভায় কোম্পানির প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক বাদে) ১ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৭ অক্টোবর , ২০২০।








