কিশোর গ্যাং ‘ডি কোম্পানির’ ১২ সদস্য আটক

প্রচ্ছদ » Uncategorized » কিশোর গ্যাং ‘ডি কোম্পানির’ ১২ সদস্য আটক

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী এলাকায় দুটি পরিবারের সদস্যদের নৃশংস হামলার সঙ্গে জড়িত কিশোর গ্যাং ‘ডি কোম্পানির’ পৃষ্ঠপোষক বাপ্পী ওরফে লন্ডন বাপ্পী ও নীরব ওরফে ডন নীরবসহ ১২ জন সক্রিয় সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

শনিবার (৫ জুন) দিনগত রাতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, দুইটি পরিবারের সদস্যদের নৃশংস হামলার সঙ্গে জড়িত কিশোর গ্যাং ‘ডি কোম্পানির’ পৃষ্ঠপোষক বাপ্পী ওরফে লন্ডন বাপ্পী ও নীরব ওরফে ডন নীরবসহ ১২ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ জুন) বিকেল ৪টায় রাজধানীর কারওয়ারবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৬ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১