কুমিল্লার কোরপাইয়ে ইলিশের ট্রাক খাদে নিহত ২

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » কুমিল্লার কোরপাইয়ে ইলিশের ট্রাক খাদে নিহত ২

cumilla elish accidentপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকায় ইলিশ মাছ নিয়ে যাওয়ার সময় ট্রাক খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার বাহার চরা এলাকার মতিউর রহমানের ছেলে মাছ চালানকারী সৈয়দ হোসেন (৩৫) ও ট্রাকের হেলপার (২৫)। তার নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মহাসড়কের কোরপাইয়ে একটি মাছভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাছের চালানকারী ও হেলপার নিহত হয়েছেন। তারা চট্টগ্রাম থেকে মাছগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করছে।

আ/ব/সি/ বাংলাদেশ সময়: ১২: ১৫, ১৩ নভেম্বর ২০১৯ ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০