কুমিল্লায় করোনায় মৃত্যুর খবর এলেই ছুটে যান তারা

প্রচ্ছদ » Uncategorized » কুমিল্লায় করোনায় মৃত্যুর খবর এলেই ছুটে যান তারা

liton sarkarনিজস্ব প্রতিবেদকঃ মহা দুর্যোগ করোনাকালে মরদেহ গোসল,জানাজা,দাফন-কাফন,সৎকার,ফ্রী স্বাস্থ্য সেবা, দুস্থদের খাবার বিতরণসহ সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কুমিল্লা বাসীর নজর কেড়েছে ‘স্বেচ্ছাসেবকলীগ ১০১ টিম’। আর এই টিমের নেতৃত্বে আছেন সাবেক ছাত্র নেতা, বর্তমান জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকার। এসব সেবামূলক কাজের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন লিটন সরকার।

Liton sarkarখোঁজ নিয়ে জানাযায়, করোনার শুরু থেকেই হিন্দ-মুসলিম ধর্ম ভেদাভেদ ভুলে যার যার ধর্মনীতি অনুসারে মৃত্যের গোসল, জানাজা, দাফন-কাফন, সৎকার করে আসছে স্বেচ্ছাসেবকলীগ ১০১ টিম। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এমন ৩১ জনের মরদেহ গোসল, জানাজা, দাফন-কাফন, সৎকার করেছেন সংগঠনটির সদস্যরা। যার মধ্যে বেশ কয়েকজনের শেষকৃত্যের জন্য পরিবার, আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশী কেউ এগিয়ে আসেনি। সেসব মরদেহ সৎকার করে আলোচনায় উঠে এসেছে ‘স্বেচ্ছাসেবকলীগ ১০১ টিম’।

খোঁজ নিয়ে আরও জানাযায়, মরদেহ গ্রহন করে গোসল, জানাজা, দাফন-কাফন ও দাহ করতে গিয়ে নানা বাধাবিপত্তি ও প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হয়েছে সংগঠনের সদস্যদের। কিন্তু পিছু হটেননি তারা। নানা বাধা-বিপত্তির মধ্যেও সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন সংগঠনের সদস্যরা।

Liton sarkarকুমিল্লা দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের লিটন সরকারের তত্ত্বাবধানে সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন ‘স্বেচ্ছাসেবকলীগ ১০১ টিম’। তাছাড়া এলাকার গরিব অসহায় রোগীদের ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান ও অসচ্ছল শিক্ষার্থীদের লেখাপড়ায় অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি শিক্ষা উপকরণ প্রদান করাই ছিল এই রাজনৈতিক সংগঠনটির টিম লিডার লিটন সরকারের মূল উদ্দেশ্য। সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার একঝাঁক তরুণ এই সৎকার টিমের সদস্য। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ১০১ জন তার মধ্যে বেশ কিছু নারী সদস্যও রয়েছেন ।

এবিষয়ে জানতে চাইলে টিম লিডার লিটন সরকার জানান, করোনার শুরু থেকেই মানবতার সেবায় হিন্দ-মুসলিম ধর্ম ভেদাভেদ ভুলে যার যার ধর্মনীতি অনুসারে মৃত্যের জানাজা, দাফন, সৎকার করি। মরদেহ দাহ করতে গিয়ে নানা বাধাবিপত্তি ও প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হয়েছে আমাদের।

লিটন সরকার আরও বলেন, শুধু করোনার মৃত্যুদের দাফন-কাফন ও সৎকার না আমি আমার টিম নিয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রমে সবার পাশে থেকে সেবা দেয়ার প্রত্যয় নিয়ে কাজ করে থাকি। ঘূর্নিঝর আম্ফানের পর আমার টিম অনেক অসহায় গরিব মানুষকে ঘর করতে টিন বিতরন করি। মহামারি শুরু থেকে এলাকার মানুষদের সচেতন করতে বিভিন্ন সচেতনতা মূলক কর্যক্রম পরিচালনা করি। আমার এসব কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আর তখন আমার টিমের প্রশংসায় দেশ-বিদেশের বহু মানুষ ও সংগঠন। তারই অংশ হিসেবে কেন্দ্রীয় সেচ্চাসেবকলীগ থেকে আমাকে সম্মাননা দেয়া হয়। আল্লাহর কাছে আমার চাওয়া জীবনের বাকী সময়টা যেন মানবতার সেবায় আমাকে নিয়োজিত রাখেন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৯ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১