কুমিল্লায় বাসচাপায় ২ জন নিহত

প্রচ্ছদ » বিনোদন » কুমিল্লায় বাসচাপায় ২ জন নিহত

road-acciপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা বরুড়া উপজেলার বাসিন্দা নগরীর মোগলটুলীর আল করিম লাইব্রেরির মালিক হাফেজ মাওলানা ফয়জুল্লাহ এবং পিকআপ ভ্যানচালক কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার জাকির হোসেন। আহত হয়েছেন হাফেজ মাওলানা ফয়জুল্লাহর ছেলে আবদুল হামিদ।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিচ্ছিল। এ সময় বাসটি একটি পিকআপকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১