কুমিল্লা ইপিজেডে স্টোর রুমে বোর্ড ধসে শ্রমিকের মৃত্যু

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » কুমিল্লা ইপিজেডে স্টোর রুমে বোর্ড ধসে শ্রমিকের মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি গার্মেন্টের নির্মাণাধীন স্টোর রুমের ছাদ ঢালাইয়ের বোর্ড ধসে পড়ে জোসনা বেগম (৪৫) নামে নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তিনজন।

শনিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় ইপিজেডের নাসা গার্মেন্টে এই ঘটনা ঘটে। জোসনা কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার থিরা পুকুর পাড় এলাকার বাসিন্দা।

জানা যায়, নাসা গার্মেন্টে দীর্ঘদিন কাজ করছেন জোসনা। শনিবার সকালেও কর্মস্থলে যান তিনি। হঠাৎ গার্মেন্টের স্টোর রুমের অংশের বোর্ড ধসে পড়ে। সেখানে আহত হন চারজন। তিনজন দৌড়ে সরে আসার কারণে গুরুতর আহত হননি। কিন্তু জোসনা বেগম বের হতে পারেননি। গুরুতর আহত জোসনা বেগমকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোনের ছেলে রিপন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বুঝতে পারছি না কীভাবে কি হয়ে গেল।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, চারজন আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। তবে মৃত্যুর বিষয়ে আমি এখনও নিশ্চিত নই।

কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এটা আকস্মিক দুর্ঘটনা। নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২০ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১