কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এয়ারলাইন পার্টনার নভোএয়ার

প্রচ্ছদ » Uncategorized » কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এয়ারলাইন পার্টনার নভোএয়ার

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এয়ারলাইন পার্টনার হলো বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ উপলক্ষে সম্প্রতি নভোএয়ার ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তিতে নভোএয়ারের সিনিয়র ম্যানেজার, মার্কেটিং এন্ড সেলস এ কে এম মাহফুজুল আলম ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী বিপিএলের খেলায় অংশ নিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলোয়াড় এবং কর্মকর্তারা সিলেট ও চট্টগ্রাম রুটে নভোএয়ারে ভ্রমণ করবেন।

উল্লেখ্য, নভোএয়ার গত পাঁচ বছরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় আন্তর্জাতিক মানের যাত্রী সেবা প্রদান ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করছে। সামাজিক দায়িত্ববোধ থেকেই সব সময়ই নানা ধরনের খেলার পৃষ্ঠপোষকতা করে আসছে নভোএয়ার। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও আকর্ষনীয় এ আয়োজনে সম্পৃক্ত হয়েছে নভোএয়ার। নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ৫টি, যশোর ৩টি, সৈয়দপুর ৩টি, কক্সবাজার ২টি, সিলেট ১টি এবং কলকাতা রুটে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০