কুষ্টিয়ার ইউপি সদস্যের মরদেহ রাজবাড়ীতে উদ্ধার
প্রচ্ছদ » Uncategorized » কুষ্টিয়ার ইউপি সদস্যের মরদেহ রাজবাড়ীতে উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি: কুষ্টিয়ার খোকশা উপজেলার জয়ন্তী হাজড়া ইউপির ৫নং ওয়ার্ড সদস্য মাজেদ মন্ডলের বস্তাবন্দি মরদেহ রাজবাড়ীর পাংশা উপজেলার সেনগ্রাম মেঘনা খামারবাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৯টার দিকে পাংশা থানা পুলিশ ওই এলাকার একটি বিলের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে।
মাজেদ মন্ডল খোকশার জয়ন্তী হাজড়া এলাকার সোহরাব মন্ডলের ছেলে।
পাংশা থানার ওসি আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।








