পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাতকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) কায়েস মিয়া বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন ও ১৮৬০ সালের পেনাল কোডের ধারায় গত ৩১ ডিসেম্বর কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।

সোমবার (০৪ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আশরাফুল আলম।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। অল্প সময়ের মধ্যেই এ ঘটনায় দায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এর রেশ কাটতে না কাটতেই ১৭ ডিসেম্বর জেলার কুমারখালী উপজেলায় ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী বীর বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। এবারও দ্রুততম সময়ের মধ্যে পুলিশ আসামিদের গ্রেফতার করে কারাগারে পাঠায়। এসব ঘটনার প্রতিবাদে ২১ ডিসেম্বর কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত সভায় বক্তব্য রাখেন এসপি তানভীর আরাফাত।

অভিযোগে বলা হয়, এসপির সেই বক্তব্যের ভিডিও ও ছবি খণ্ডিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে দুর্বৃত্তরা। তাকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। এজাহারে ফেসবুকের এমন ১৭টি ও একটি ইউটিউব চ্যানেলের আইডি উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আশরাফুল আলম জানান, এজাহারে উল্লেখ করা ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলগুলো কারা, কীভাবে পরিচালনা করছেন, আমরা এরকম বেশ কিছু স্পর্শকাতর ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে যাচ্ছি। অচিরেই তাদের শনাক্ত করা সম্ভব হবে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/৫ জানুয়ারী , ২০২১ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০