কুষ্টিয়ায় অস্ত্রধারীর হামলায় নারী নিহত

প্রচ্ছদ » Uncategorized » কুষ্টিয়ায় অস্ত্রধারীর হামলায় নারী নিহত

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে অস্ত্রধারীর হামলায় এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন শিশুসহ দুইজন।

রোববার (১৩ জুন) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ হামলাকারীকে আটক করেছে বলে জানা গেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ তিনজনের মধ্যে এক নারী মারা গেছেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর। অপর দুজনের মধ্যে একজন ৩৫-৪০ বয়সী পুরুষ এবং ৪ বছর বয়সী শিশু। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তবে কারো নাম পরিচয় এখনো জানা যায়নি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৩ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১