কুষ্টিয়ায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রচ্ছদ » Uncategorized » কুষ্টিয়ায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

kustia alig khonপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আজিম মন্ডল (৬০) নামে দলটির স্থানীয় এক কর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদের কর্মী-সমর্থকদের সঙ্গে উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আব্দুল মজিদের সমর্থক হিসেবে পরিচিত আজিম মন্ডলকে স্থানীয় একটি গোরস্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আবু বক্কর সিদ্দিক গ্রুপের কর্মী-সমর্থকরা। এ সংঘর্ষের ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, দুই পক্ষের সংঘর্ষ চলাকালে আজিম নামে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিককে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০