কুষ্টিয়া ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু

প্রচ্ছদ » রাজনীতি » কুষ্টিয়া ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (২২ আগস্ট) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোববার পর্যন্ত ১৪০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০৬ জন ও উপসর্গে ৩৪ জন ভর্তি রয়েছেন।

এদিকে, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২১৬টি নমুনা পরীক্ষার বিপরীতে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৪৪
ভাগ।

জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২০৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৪৪ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ৬৯৮ জন।

নতুন করে শনাক্ত হওয়া ৪২ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৬ জন, কুমারখালীর ১৭ জন, দৌলতপুরের একজন, মিরপুরের ছয়জন ও খোকসার দুজন রয়েছেন।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ২২ আগস্ট , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১