কৃষিখাতের স্বনামধন্য কোম্পানি মামুন এগ্রো এখন শেয়ারবাজারে

প্রচ্ছদ » বিনোদন » কৃষিখাতের স্বনামধন্য কোম্পানি মামুন এগ্রো এখন শেয়ারবাজারে

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : কৃষিখাতের কোম্পানি মামুন এগ্রো এখন শেয়ারবাজারে এসএমই প্লাটফর্মে কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) ক্যাটাগরিতে বিনিয়ােগকারী হিসাবে তালিকাভুক্তির আবেদন গত ২৭ জানুয়ারি শেষ হয়েছে।

মামুন এগ্রো লিমিটেডের কর্মকর্তা বৃন্দ।বর্তমানে এই কোম্পানি কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক, মাইক্রোনিউট্রিয়েন্টস ফার্টিলাইজার এবং প্লান্ট গ্রোথ রেগুলেটরসহ প্রায় ৭৫টি পন্য সারাদেশে ৪ শতাধিক বালাইনাশক ডিলার এবং ১৫ হাজারের অধিক রিটেইলার নেটওয়ার্কের মাধ্যমে কৃষকদের নিকট পৌছে দিচ্ছে।

কোম্পানিটি পেশাগতভাবে দক্ষ ও দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে কাজে অভিজ্ঞ জনবল, কোয়ালিটি পন্য এবং লয়্যাল ডিলার নেটওয়ার্ক এই কোম্পানির সাফল্যের অন্যতম হাতিয়ার। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মােঃ মামুনুর রশিদ বালাইনাশক ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন যাবত এই ইন্ডাস্ট্রিতে সুনামের সাথে ব্যবসা করে আসছেন।

বিশ্বের নামীদামি বালাইনাশক কোম্পানির সাথে মামুন এগ্রো বেশ দক্ষতার সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবেশী ভারতের বিখ্যাত কোম্পানি সারদা ক্রপকেম, কৃষি রসায়ন, এরিস্টা লাইফ সায়েন্স, হেরানবা ইন্ডাস্ট্রিজ এবং চীনের কোম্পানি ঝিজিয়ান ডাইয়, রাইয় কেমিক্যাল, নানজিং বেস্টগ্রীন ইত্যাদি কোম্পানির সাথে মামুন এগ্রোর রয়েছে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক।এসব কোম্পানি থেকে ফিনিশড পন্য ও টেকনিক্যাল পন্য আমদানি, ফরমুলেশন, রি-প্যাকিংয়ের মাধ্যমে বাজারজাত করা হচ্ছে। কোম্পানির রয়েছে ১টি অত্যাধুনিক দানাদার কীট।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ৩০ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০