কেপিসিএলের সহযোগী কোম্পানির লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Breaking News || Slider || অর্থনীতি » কেপিসিএলের সহযোগী কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের সহযোগী কোম্পানি ইউনাইটেড পায়রা লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি প্রতি শেয়ারের ১০ টাকার বিপরীতে ১ টাকা ৩০ পয়সা করে লভ্যাংশ দেবে।

কোম্পানিটি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

গত বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি মোট ১৫ কোটি ৬ লাখ ৫০ হাজার ৫০০ টাকার লভ্যাংশ দেবে।

ইউনাইটেড পায়রা লিমিটেড খুলনা পাওয়ারের ৩৫ শতাংশ শেয়ারের মালিক।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৩ অক্টোবর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১