কোম্পানির লভ্যাংশ ঘোষণা করেছে পাঁচ কোম্পানি

প্রচ্ছদ » Uncategorized » কোম্পানির লভ্যাংশ ঘোষণা করেছে পাঁচ কোম্পানি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি।কোম্পানি পাঁচটি হলো- পূরবী জেনারেল ইন্সুরেন্স এবং ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ ফেডারেল ইন্স্যুরেন্স রিপাবলিক ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। আজ রোববার কোম্পানিরগুলাের পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা কের।

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ:

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।
৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ১৩ টাকা ৬১ পয়সা।
আগামী ২২ জুলাই কোম্পানির এজিএম হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে।

পূরবী জেনারেল ইন্সুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।
৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ১৩ টাকা ৩ পয়সা।
আগামী ৩০ জুলাই কোম্পানির এজিএম হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ জুন।

ন্যাশনাল ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।
৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৪ পয়সা। কোম্পানিটির এনএভি হয়েছে ১৮ টাকা ২৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৩১ জুলাই। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ জুন।

রিপাবলিক ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। রোববার ৩০ এপ্রিল অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মুল্য (এনএভিপিএস) ১৪.৭৭ টাকা ও শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের (এনওসিএফপিএস) হয়েছে ০.২৫ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জুন সকাল১১ টায় আইডিইবি ভবন, ১৬০/এ কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৩ মে নির্ধারণ করা হয়েছে।

ফেডারেল ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মুল্য (এনএভিপিএস) ১১.৪৭ টাকা ও শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৮ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ জুলাই সকাল সাড়ে ১০ টায় আইডিইবি ভবন, ১৬০/এ কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৫ মে নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১