কোরবানির গরু নিয়ে মর্মান্তিক গল্পের জুটি নিশো-তিশা

প্রচ্ছদ » Uncategorized » কোরবানির গরু নিয়ে মর্মান্তিক গল্পের জুটি নিশো-তিশা

nishoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঈদুল আযহাকে সামনে রেখে তৈরি হচ্ছে বেশ কিছু নাটক। এরই মধ্যে ঈদের একটি নাটকের জুটি হয়েছেন এই সময়ের জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও তানজিন তিশা।

কোরবানির একটি গরুকে কেন্দ্র করে তৈরি হয়ে নাটকটি। একটি গরুকে কেন্দ্র করে মর্মান্তিক কাহিনি নিয়ে নির্মিত এই নাটকটির নাম ‘লালাই’। নাটকটি নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্নাহ। নাটকের গল্প লিখেছেন আনিসুর বুলবুল।

এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, গল্পের গভীরতা রয়েছে। অনেক হৃদয় বিদারক একটি গল্পে কাজ করলাম। অভিনয় করতে গিয়ে খুব বাস্তব একটা এক অনুভূতি হৃদয়ে কাজ করেছে। নিজের গেটআপও পরিবর্তন করেছি চরিত্রের প্রয়োজনে। আমি বিশ্বাস করি দর্শকদের গভীরভাবে নাড়া দেবে লালাই নাটকটি।

নির্মাতা মাবরুর রশিদ বলেন, ঈদে ভালো কাজগুলোর একটি হতে যাচ্ছে লালাই। কোরবানির একটি গরুকে কেন্দ্র করে গল্পটি শুরু হয়। নির্মাণ ভালো হয়েছে। বাকিটা দর্শকেরা বিচার করবে।

নিশো-তিশা ছাড়াও নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আরিত্রা, রকি খান, সাগর হুদা ও সিয়াম নাসির। ঈদ উপলক্ষ্যে নাটকটি ধ্রুব মিউজিক স্টেশনের ধ্রুব টিভিতে প্রকাশ হবে বলে জানান নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০