কোসেম সুলতান আসছেন ফাতমাগুল হয়ে

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » কোসেম সুলতান আসছেন ফাতমাগুল হয়ে

sultanপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: তুরস্কের সুপারস্টার বেরেন সাত। বহুমাত্রিক চরিত্রে তিনি সাবলীল অভিনয় দিয়ে দেশটির দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তার বেশ কিছু ধারাবাহিক নাটক অত্যন্ত জনপ্রিয়। জনপ্রিয় টার্কিশ সিরিয়াল ‘কোসেম সুলতান’- এ নাম ভূমিকায় অভিনয় করে দুনিয়া মাতিয়েছেন তিনি।

কোসেম সুলতানে বেরেন সাত হাজির হয়েছেন যুবতী কোসেম হিসেবে। তার মোহনীয় হাসি, দুষ্টুমি ভরা প্রেম, বাদশাহকে নিজের করে রাখতে ভালোবাসার ছলাকলা মুগ্ধ করে যায় দর্শকের মন। এই চরিত্র দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এই তারকা।

কোসেম সুলতান হয়ে মাতানো বেরেন সাত এবার বাংলাদেশি দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন নতুন আরেক চরিত্রে। তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফাতমাগুল’ আসছে ২ জুন থেকে প্রচার হবে দীপ্ত টিভিতে। এই সিরিয়ালেও নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বেরেনকে।

এটি কোনো ইতিহাসভিত্তিক কাহিনির উপর তৈরি সিরিয়াল নয়। এটা আধুনিক ভাবনার একটি নির্মাণ। যেখানে একজন নারীকে সংগ্রাম করে যেতে হয়েছে জীবনের প্রতিটি পদক্ষেপে।

এই গল্পে নায়িকা বা মূল চরিত্রের নান ‘ফাতমাগুল’। সাগরের কোল ঘেঁষে বেড়ে ওঠা ছোট্ট গ্রাম ইলদির। যেখানে দিগন্ত জোড়া জলরাশির হাতছানিতে সাড়া দেয় দুরন্ত গাঙচিল। তাদের ছন্দে আনমনে গুনগুনিয়ে যায় এই গ্রামেরই মেয়ে ফাতমাগুল।

গুল মানে গোলাপ। বাবা মা আদর করে ফুলের নামে নাম রাখলেও, মেয়েটির জীবনে আর কোথাও ছিলো না ফুলেল কোমলতার ছোঁয়া। সহজ সরল বড় ভাই রাহমি আর কুটিল ভাবী মুকাদ্দেসের সংসারে প্রতিনিয়ত গালমন্দ আর অবহেলা সহ্য করে দিন কাটে ফাতমাগুলের। ওর স্বান্তনা শুধু একটাই। ছোট্ট বেলার প্রেম মুস্তফা নালচালির ঘরনী হয়ে তারও একদিন একটা সুখের সংসার হবে।

কিন্তু হঠাৎ এক ঝড়ে তছনছ হয়ে যায় ফাতমাগুলের সাজানো স্বপ্ন। উচ্চবিত্ত ইয়াশারান পরিবারের বখাটে ছেলে সেলিম, অ্যারদোয়ান আর তার সঙ্গীদের উম্মাদনায় ফাতমাগুলকে হারাতে হয় তার সম্ভ্রম আর সমাজের তথাকথিত নারীর সম্মান।

এ দুর্যোগে কেউ তার পাশে এসে দাঁড়ায়নি! এমনকি ছোট্ট বেলার প্রেম মুস্তফা নালচালিও তাকে ফিরিয়ে দেয়, পুড়িয়ে দেয় স্বপ্নীল সংসারের শেষ চিহ্নটুকু। গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমাতে বাধ্য হয় অসহায় মেয়েটি।

কী ছিলো ফাতমাগুলের অপরাধ? তবে কী নারী হয়ে জন্মানোটাই তার অপরাধ? না কি ফাতমাগুল প্রমাণ করে দেখাবে অপরাধী যত শক্তিশালীই হোক বিচার তার হবেই!

প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন দেশে বিপুল জনপ্রিয়তা লাভের পর, ‘অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী নারীর সংগ্রাম’ নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফাতমাগুল’ ২ জুন থেকে প্রচার শুরু হবে বাংলাদেশেও। প্রতি সপ্তাহের শনি থেকে শুক্রবার সপ্তাহে ৭ দিন ফাতমাগুল দেখা যাবে রাত ৯টা ৩০ মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভির পর্দায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০