ক্যাচ মিসের মাশুল দিল রাজশাহী, জয় রংপুরের

প্রচ্ছদ » Uncategorized » ক্যাচ মিসের মাশুল দিল রাজশাহী, জয় রংপুরের

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নায়ক হয়ে গেলেন খলনায়ক। অসাধারণ এক ক্যাচে রাজশাহীকে ম্যাচে ফেরানো লুক রাইট খানিকবাদেই রাজশাহীকে ডোবালেন।

পয়েন্টে দাঁড়িয়ে উড়ন্ত লুক রাইট যখন মোহাম্মদ মিঠুনের ক্যাচ ধরলেন তখন রংপুর জয় থেকে ৬৫ রান দূরে। ১২ বল পর একই জায়গায় রবি বোপারার লোপ্পা ক্যাচ ছাড়লেন রাইট। তখন জয়ের ব্যবধান কমে ৪৪ রানে। জীবন পাওয়া সেই রবি বোপারা শেষ পর্যন্ত ৩৯ রানে অপরাজিত থেকে রংপুরকে ম্যাচ জেতালেন।

রাজশাহীকে আগে ব্যাটিং করে ৮ উইকেটে করে ১৫৪ রান। জবাবে ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স। বিপিএলের পঞ্চম আসরের শুরুটা দূর্দান্ত হল শিরোপা প্রত্যাশীদের।

টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করলেও মাঝে ছন্দপতন হয় রাজশাহীর ব্যাটিংয়ে। তবে শেষ দিকের ঝড়ে লড়াকু সংগ্রহ পায় গতবারের রানার্সআপরা। ১৫ ওভারে তাদের রান ছিল ৯৬। শেষ ৫ ওভারে ৫৮ রান করে পদ্মাপাড়ের দলটি।

এতে বড় কৃতিত্ব অধিনায়ক ড্যারেন স্যামি ও মেহেদী হাসান মিরাজের। ১৮ বলে ১ চার ও ২ ছক্কায় স্যামি ২৯ ও মিরাজ ও ৫ বলে ৩ বাউন্ডারিতে করেন ১৫ রান। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন রনি তালুকদার। ৩৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান তিনি।

এর আগে বাউন্ডারি মেরে মালিঙ্গাকে বিপিএলে স্বাগতম জানান রনি তালুকদার। ওই ওভারে আরও একটি বাউন্ডারি ও ছক্কা হাঁকান। সব মিলিয়ে মালিঙ্গা প্রথম ওভারে খরচ করেন ১৮ রান। কিন্তু পরবর্তীতে সেই মালিঙ্গাই রাজশাহীর রানের চাকা আটকে রাখেন। পরবর্তী ৩ ওভারে ১৬ রান নিয়ে নেন ২ উইকেট। ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল ও রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামির উইকেট নেন ‘স্লিঙ্গার’ মালিঙ্গা।

রংপুরের হয়ে বল হাতে ২০ রানে ২ উইকেট নেন নাজমুল ইসলাম অপু। তবে রুবেল হোসেন ছিলেন সবথেকে খরুচে। ৪ ওভারে ৪৩ রান খরচ করেন ডানহাতি এ পেসার। মাশরাফি ও সোহাগ গাজী নেন ১টি করে উইকেট।

জবাবে ব্যাটিং করতে নেমে মিরাজের দ্বিতীয় বলে উইকেট হারায় রংপুর। অ্যাডাম লিথ কভারে ক্যাচ দেন ফরহাদ রেজার হাতে। আরেক ওপেনার চার্লসও বেশিক্ষণ টিকেননি। ৯ রানে তাকে এলবিডব্লিউ করেন ফরহাদ রেজা। তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় রংপুর। দুই বিদেশি ক্রিকেটার হতাশ করার পর দুই দেশি ক্রিকেটার শাহরিয়ার নাফিস ও মোহাম্মদ মিথুন ৭৫ রানের জুটি গড়েন।

লুক রাইট দারুণ ক্যাচে এ জুটি ভাঙার পর ম্যাচে ফিরে রাজশাহী। মিথুনকে (৪৬) ফেরানোর পর দ্রুতই শাহরিয়ার নাফিসের (৩৫) উইকেট নেয় স্যামির দল। কিন্তু এরপর আর ম্যাচে ফিরেনি রানার্সআপরা। বোপারার ২৩ বলে ৩৯ রানের ঝড়ে রংপুর জয় পায় সহজেই। ৩টি চার ও ২টি ছক্কা হাঁকান ইংলিশ অলরাউন্ডার। এছাড়া ১২ বলে ২০ রান করেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০