ক্রিস্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
প্রচ্ছদ » Uncategorized » ক্রিস্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাইপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওইদিন কোম্পানিটির বোর্ড সভা বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ২৫ জুলাই , ২০২১।








