পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ারের প্রতি আগ্রহ হারিয়েছে বিনিয়োগকারীরা। রবিবার (২২ মে) লেনদেন শুরুর পর ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে। এতে করে ৬ কোম্পানির শেয়ার বিক্রি করার মতো বিনিয়োগকারী থাকলেও ক্রেতা পাওয়া যাচ্ছিল না।

কোম্পানিগুলো হলো : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বঙ্গজ, শাইনপুকুর সিরামিক, এস আলম, ঢাকা ডাইং এবং আরডি ফুড।

জানা গেছে, বৃহস্পতিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০.৩০ টাকায়। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

বঙ্গজের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ১৫১.৩০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ১৪৭.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ১৪৩.৮০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

শাইনপুকুর সিরামিকের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ৪০.৫০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৩৯ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৩৮.৫০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

এস আলমের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ৩৩ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৩২ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৩১.৪০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

ঢাকা ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ১৮.৬০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ১৭.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ১৭.৭০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

আরডি ফুডের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ৫০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৪৮.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৪৭.৫০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২২ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১