ক্ষতিকর আগাছা পরিষ্কার করে এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রচ্ছদ » Uncategorized » ক্ষতিকর আগাছা পরিষ্কার করে এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

pmপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি অারও বাড়ানো এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য অাহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের উন্নয়ন করতে গেলে কর্মক্ষেত্রে অনেক বাধা অাসবে, বিপদ অাসবে। দেশের ক্ষতি করে এমন মানুষও দেশে জন্মায়। এসব অাগাছা পরিষ্কার করে অামাদের এগিয়ে যেতে হবে।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সাহস নিয়ে কাজ করলে কোনো কিছুই বাধা হতে পারে না। যেমন পদ্মাসেতু অামাদের সবচেয়ে বড় প্রমাণ। একটা কাজই অামাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফল অামরা পাচ্ছি। প্রশাসনে কাজের মান ভালো হচ্ছে। কাজের মান উন্নতি হচ্ছে। অামাদের লক্ষ্য হচ্ছে এ দেশের মানুষকে উন্নত জীবন দেয়া। অান্তরিকতা থাকলে যেকোনো বাধাকে অতিক্রম করে এগিয়ে যাওয়া সম্ভব। অামরা তা প্রমাণ করেছি।

তিনি বলেন, অামরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য। এটা কিন্তু ভোগ বিলাসের জন্য নয়। মানুষের সেবা করার জন্যই অামরা রাজনীতি করি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী অাবুল মাল অাবদুল মুহিত, জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমত অারা সাদেক, মন্ত্রিপরিষদ সচিব সফিউল অালম ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিব নজিবুর রহমান বক্তব্য রাখেন। এছাড়া চুক্তির ফাইলে স্বাক্ষরের পর ভিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবগণ তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০