ব্লক মার্কেটে ১২টি কোম্পানির ১৬ কোটি টাকা লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ১২টি কোম্পানির ১৬ কোটি টাকা লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির প্রায় ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১০ লাখ ২৭ হাজার ৩৩৭টি শেয়ার ২৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৫ কোটি ৮৯ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে লিনডেবিডির। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৩৯ লাখ ৪৩ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৫১ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।

এছাড়া এসোসিয়েটেড অক্সিজেনের ৫ লাখ ২৯ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১৪ লাখ ৮৯ হাজার টাকার, বেক্সিমকোর ৮ লাখ ২০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার টাকার, জেনেক্সের ২১ লাখ ৭৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১১ লাখ ৩২ হাজার টাকার, ন্যাশননাল হাউজিং ফাইন্যান্সের ৬ লাখ ৫৮ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ৯ লাখ ১৬ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ২ কোটি ৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৮ ফেব্রুয়ারী , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০