খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির অনশন শুরু

প্রচ্ছদ » Uncategorized » খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির অনশন শুরু

bnpপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দলটির পূর্বঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এ কর্মসূচি শুরু হয়।

এর আগে রোববার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশন কর্মসূচির অনুমতির বিষয়ে পুলিশ ও মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তাকে মৌখিক অনুমতি দিয়েছেন। আশা করছি, যথাসময়ে প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে যাবেন।

সকাল থেকে দলীয় প্রতীকী অনশন কর্মসূচি পালনে মহানগর নাট্যমঞ্চে উপস্থিত হন নেতাকর্মীরা। ৯টায় কর্মসূচি থাকলেও সকাল ৮টার মধ্যে নেতাকর্মীরা কর্মসূচিসস্থলে অবস্থান নেন।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত আছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কবির মুরাদ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক তাইফু ইসলাম টিপু।

এদিকে, বিএনপির আজকের এই কর্মসূচি ঘিরে পুলিশের কোনো তৎপরতা চোখে পড়েনি। মহানগর নাট্যমঞ্চ ও এর আশপাশে গোয়েন্দা সংস্থার সদস্য ছাড়া পোশাকধারী ও সাদা পোশাকের কোনো পুলিশ দেখা যায়নি।

এর আগে খালেদা জিয়ার জামিনাদেশ স্থগিত হওয়ার প্রতিবাদে রোববার ঢাকা মহানগরের প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা। তবে বিক্ষোভ কর্মসূচি পালনে কেন্দ্র থেকে কঠোর নির্দেশনা থাকলেও মাঠে তাদের তেমন সক্রিয় দেখা যায়নি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফারেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডের রায় দেন বিশেষ আদালত। একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে দণ্ড দেওয়া হয়।

রায়ের পর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে সেখানে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১