খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ

প্রচ্ছদ » Uncategorized » খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ

khaleda ziaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অসুস্থতার কারণ দেখিয়ে কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের দেখা করতে দেয়নি কারা কর্তৃপক্ষ বলে জানিয়েছে বিএনপি।

আজ শুক্রবার বিকালে কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কে কেন্দ্রীয় কারাগারে যান তার বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভি, বড় ছেলে তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু ও তার মেয়ে শাহিনা খান জামান বিন্দুসহ কয়েকজন। কিন্তু কারা কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দিয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিবারের সদস্যদের তারা বলেছেন, ম্যাডাম উপর থেকে নিচে নামতে পারছেন না। তার শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে। আমাদেরও দেখা করতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, কারা কর্তৃপক্ষের কাছে ম্যাডামের এই অবস্থার কথা শুনে পরিবারের সদস্যরা খুবই উদ্বিগ্ন বলে আমাকে জানিয়েছেন। এ বিষয়ে আমরাও উদ্বিগ্ন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ওই কারাগারে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০