খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে হাসপাতালে স্বজনরা

প্রচ্ছদ » Uncategorized » খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে হাসপাতালে স্বজনরা

khaledaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পরিবারের সদস্যরা হাসপাতালে প্রবেশ করেছেন।

শনিবার (০৭ মার্চ) বিকেল সোয়া তিনটার দিকে তারা সেখানে প্রবেশ করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

দিদার জানান, খালেদা জিয়ার মেঝ বোন সেলিমা ইসলাম, ভাই শামীম ইস্কান্দারসহ পরিবারের পাঁচ সদস্য বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করেছেন। সেখানে তারা এক ঘণ্টার মতো অবস্থান করবেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ মামলায় প্রথমে তার পাঁচ বছরের কারাদণ্ড হলেও পরে উচ্চ আদালত শাস্তি বাড়িয়ে ১০ বছর করেন। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার সাত বছরের কারাদণ্ড হয়।

গত বছরের ১ এপ্রিল পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার থেকে তাকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১