খুলনাকে ১৬৭ রানের টার্গেট দিল রাজশাহী
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » খুলনাকে ১৬৭ রানের টার্গেট দিল রাজশাহী
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিপিএলের ২৩তম ম্যাচে দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস ও খুলনা টাইটান্স।
টস হেরে ব্যাটিং করতে নেমে রাজশাহী কিংস ৮ উইকেট হারিয়ে করেছে ১৬৬ রান। জয়ের জন্য খুলনার করতে হবে ১৬৭ রান।
স্কোর : রাজশাহী কিংস ১৬৬/৮ (২০ ওভার)
রাজশাহী কিংস ব্যাটিং : ডোয়াইন স্মিথ ৬২, মুমিনুল হক ৫, ড্যানিয়েল বেল ডরমুন্ড ০, জাকির হাসান ০, মুশফিকুর রহিম ৫৫, জেমস ফ্রাঙ্কলিন ২৯, ড্যারেন স্যামি ৩, মেহেদী হাসান মিরাজ ৩, মোহাম্মদ সামি ১, নাঈম ইসলাম জুনিয়র ১।
খুলনা টাইটান্স বোলিং : আবু জায়েদ ৪-০-২৯-২, জুনায়েদ খান ৪-০-২৭-৪, শফিউল ইসলাম ৪-০-৩৫-০, ক্রিস ব্রেথওয়েট ৪-০-৩৩-১, সেকুগে প্রসন্ন ১-০-১৫-০ ও আফিফ হোসেন ৩-০-২৩-১।
দুই দল প্রথমবারের মতো বিপিএলের পঞ্চম আসরে মুখোমুখি হয়েছে।
৬ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৭ পয়েন্ট নিয়ে খুলনা রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। অন্যদিকে রাজশাহী পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। ৬ ম্যাচে মাত্র ২টিতে জিতেছে তারা, হেরেছে ৪টিতে।








