খুলনায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
প্রচ্ছদ » Uncategorized » খুলনায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যাখুলনা প্রতিনিধি: খুলনার মজিদ মেমোরিয়াল সিটি কলেজের এইচএসসি দিতীয় বর্ষের ছাত্র তানভীর হোসেন রকিকে (২২) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার রাত ৯টার দিকে নগরীর টুটপাড়ার দারোগার বস্তি এলাকার বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রকি নগরীর আরতাপোল লেন এলাকার মো. আনোয়ারের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এডিসি মনিরা সুলতানা জানান, কে বা কারা রকিকে কুপিয়ে হত্যার পর বালুর মাঠে ফেলে দিয়ে চলে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।








