খুলনায় নারী ও ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা আটক

প্রচ্ছদ » Uncategorized » খুলনায় নারী ও ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা আটক

arrestপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: খুলনায় ফেনসিডিল ও নারীসহ মহানগর ছাত্রলীগের সহসভাপতি সমীর কুমার শীলকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ১০টার দিকে নগরীর খান জাহান আলী রোডের ৮৫ নম্বর বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই স্থান থেকে এক নারীকেও আটক করে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুজিত মন্ডল জানান, নগরীর খান জাহান আলী রোড থেকে সমীর কুমার শীল ও ওই নারীকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে। সমীর কুমার শীলের রাজনৈতিক পরিচয় জানতেন না তিনি।

এদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল জানান, সমীর কুমার শীল ছাত্রলীগের সহসভাপতি পদে রয়েছেন। সংগঠনবিরোধী কাজের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০