খুলনা প্রিন্টিং হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » খুলনা প্রিন্টিং হল্টেড
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শেষ মুহূর্তে বিক্রেতা উধাও হয়ে গেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বেলা ২টা ২৫মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ১ লাখ ৩৮ হাজার ৫৬০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১৬ টাকা ৩০ পয়সা।








