খুলনা-৬ আসনের ধানের শীষের প্রার্থীর ভোট বর্জন
প্রচ্ছদ » Uncategorized » খুলনা-৬ আসনের ধানের শীষের প্রার্থীর ভোট বর্জন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: খুলনা-৬ আসনের ধানের শীষের প্রার্থী ও খুলনা মহানগর জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ ভোট বর্জন করেছেন। আবুল কালাম আজাদ বর্তমানে কারাগারে রয়েছেন।
রোববার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর জামায়াতের অ্যাসিট্যান্ট জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
খুলনা-৬ আসনের অন্যান্য প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আখতারুজ্জামান বাবু (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলনের গাজী নূর আহমেদ (হাতপাখা), জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন (গোলাপ ফুল), কমিউনিস্ট পার্টির সুবাস চন্দ্র সাহা (কাস্তে) ও বাংলাদেশ ন্যাশনাল পার্টির মির্জা গোলাম আজম (টেলিভিশন)।








