খোকার মৃত্যুতে আজ সারা দেশে শোক দিবস পালন কনবে বিএনপি

প্রচ্ছদ » Breaking News || Slider || অর্থনীতি » খোকার মৃত্যুতে আজ সারা দেশে শোক দিবস পালন কনবে বিএনপি

khokaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিএনপির ভাইস-চেয়ারম্যান, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে আজ বুধবার (৬ নভেম্বর) ঢাকাসহ সারা দেশে কেন্দ্র ঘোষিত শোক দিবস কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

মঙ্গলবার (৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার শোক দিবস কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ ও কোরানখানির আয়োজন করা হবে।

এর আগে গতকাল সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদেক হোসেন খোকা।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টায় জেএফকে বিমানবন্দর ত্যাগ করবে খোকাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট। সঙ্গে আসবেন তার স্ত্রী ও সন্তানেরা। বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে খোকার মরদেহ ঢাকায় পৌঁছুনোর কথা রয়েছে।

এদিকে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টায়) নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত খোকার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা আবু জাফর বেগ। জানাজায় বিএনপি ও আওয়ামী লীগসহ দূতাবাসের কর্মকর্তারা ও যুক্তরাষ্ট্রে অবস্থিত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। জানাজা শেষে মুক্তিযোদ্ধারা খোকাকে গার্ড অব অনার জানান।

খোকার দেশে মরদেহ আনতে পরিবারের সদস্যরা ছাড়াও মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সঙ্গে থাকবেন বলে দলীয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

ঢাকায় ৪ দফায় খোকার জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবা-মায়ের পাশে চিরঘুমে শায়িত করা হবে তাকে।

ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের মে মাসে সস্ত্রীক দেশ ছেড়েছিলেন একসময়ে ঢাকার এই দাপুটে নেতা। সেই থেকে নিউইয়র্কে ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০