গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে আসছে বাটারফ্লাই
প্রচ্ছদ » Uncategorized » গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে আসছে বাটারফ্লাই
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে আসতে চায় বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে আসবে কোম্পানিটি। এই লক্ষ্যে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে এই কোম্পানি।
আজ রোববার কোম্পানিটির নিজস্ব কার্যালয় রাজধানীর সিটি সেন্টারে এই চুক্তি সই হয়। এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এম.এ মান্নান এবং লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) জাভেদ হাসান চৌধুরী।
চুক্তি সই অনুষ্ঠানে বাটারফ্লাই কোম্পানির চিফ অপারেটিং অফিসার মোস্তাফিজুর রহমান সাজিদ, পরিচালক মাহবুবুর রহমান সজিব, কোম্পানির সিএফও শাহজাহান মজুমদার ও লংকাবাংলা সিকিউরিটিজের সিইও খন্দকার শাফাত রেজা উপস্থিত ছিলেন।
চিফ অপারেটিং অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি ব্যবসা সম্প্রাসরণ করতে পুঁজিবাজারে আসছে। “ইতোমধ্যে আমরা ব্যবসা সম্প্রসারণ করতে সাড়ে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর আগে এ লক্ষ্যে আমরা ২৫০ কোটি টাকা বিনিয়োগ করেছি।”
তিনি বলেন, বাটার ফ্লাই আইপিওর মাধ্যমে বাজারে এসে ব্যবসার একটি অংশ বিনিয়োগকারীদের সাথে শেয়ার করতে চায়।








