গরুর ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৬ যাত্রী নিহত
প্রচ্ছদ » Uncategorized » গরুর ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৬ যাত্রী নিহত
ফেনী প্রতিনিধি : ফেনীর মুহুরীহঞ্জে গরুর ট্রাকের সঙ্গে চট্টগ্রামমুখী মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে ২ জন শিশু ও ৩ জন নারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা বিদেশ থেকে আসা স্বজনকে নিতে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম বিমানবন্দরে যাচ্ছিলেন।








